
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে দায়িত্ব পালন করতে গিয়ে দুই দিন ধরে আফতর আলী(৫৬) নামক এক নৈশপ্রহরী নিখোঁজ রয়েছেন। এবিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম (সাদিপুর পুরাতন বাজার) নিবাসী মৃত মোঃ সাহেব আলীর ছেলে আফতর আলী (৫৬) দীর্ঘদিন ধরে উপজেলার জগন্নাথপুর -পাগলা সড়কের সাদিপুর পয়েন্টস্থ সাদিপুর বাজার এর নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো তিনি বিগত ৪ ঠা মে রোজ শনিবার দিবাগত রাতে এই বাজার পাহারা দিতে আসেন। পরদিন ৫ ই মে রোজ রবিবার ভোরে এই নৈশপ্রহরী আফতর আলী (৫৬) নিজ বাড়ী ফেরেননি। তিনি বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন বাজারে এসে তাকে খোঁজা-খোজি করার পাশা-পাশি আত্বীয় স্বজনের বাড়ীতেও খোঁজা-খোজি করে তাহার সন্ধান না পেয়ে নিখোঁজ আফতর আলীর স্ত্রী ছায়ারুন বেগম গতকাল ৫ ই মে রোজ রবিবার দিবাগত রাতে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির পরিপেক্ষিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নৈশপ্রহরী আফতর আলীর সন্ধান পাওয়া যায়নি।
এবিষয়ে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, সাদিপুর বাজারের নৈশপ্রহরী আফতর আলী দায়িত্ব পালন করতে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আফতর আলী নামক এক ব্যক্তি নিখোঁজ এর বিষয়ে থানায় জিডি হয়েছে। জিডির পরিপেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই নিখোঁজ নৈশপ্রহরীর সন্ধানে পুলিশ কাজ করছে।