
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে পঞ্চগড় সদর উপজেলা থেকে ঘোড়া মার্কার প্রতীক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ছাত্রলীগের, কেন্দ্রীয় নির্বাহী সংসদের, সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ও ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ । তিনি নির্বাচনে শেষ মুহূর্তে এসে ব্যাপক জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন । দেশের সর্বোচ্চ তাপমাত্রা কে আপেক্ষা করে এবার উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন ঘোড়া মার্কার প্রতীকে হাতে পোস্টার নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ। সেই সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ আর লিফলেট বিতরণ করে ব্যাপক জনসমর্থনে সাড়া ফেলে তাগ লাগিয়ে দিয়েছো তিনি। শাহনেওয়াজ প্রধান শুভর বাবা পঞ্চগড় ১ আসনের সাবেক সফল দুই বারের সংসদ সদস্য মোঃ মুজাহারুল হক প্রধান । ছেলের বিজয়ের লক্ষ্যে প্রতিদিন কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভার মধ্য দিয়ে ও তিনার ব্যাপক জনসমর্থনের কারণেই পঞ্চগড় সদর উপজেলায় একাধিক প্রাপ্তির মধ্যে বর্তমানে ঘোড়া মার্কা ব্যাপক জনসমর্থনে এগিয়ে আছেন । বাবার হাত ধরে রাজনীতি শিখা ও সততা, স্বচ্ছতা, শান্তি স্থাপনে বিশেষ ভূমিকা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠা এই মানুষটি এবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ।