1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা সিকদার দুর্বৃত্তদের গুলিতে নিহত।

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৮৮ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা সিকদার কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার মঙ্গল হাটা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মৃত মোস্তফা কামাল একই এলাকার মৃত আকরাম শিকদারের ছেলে এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

মোস্তফা কামাল কে গুলি করার ১ ঘন্টা পরে মঙ্গল হাটা গ্রামে আবারও গোলাগুলির ঘটনা ঘটে এ সময় গুলিবিদ্ধ হয় লিপন গ্রুপের লিটন শেখের ছেলে ফয়সাল শেখ (৩০) ও পান্নু মোল্লার ছেলে পলাশ মোল্লা (৪০) তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মল্লিকপুরের সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন লিপুর সঙ্গে মোস্তফা কামালের বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে বাড়ির পাশে বৈঠকের সময় মোস্তফা কামাল কে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন মোস্তফা সিকদার।

এবিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় যেন আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোস্তফা শিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park