1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

প্রতিশ্রুতিতেই আটকে আছে বিজয় রাকিন সিটির বাসিন্দারা! তার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮৪ বার পঠিত

সুমন খান:

সমস্যার যেন অন্ত নেই ঢাকার নির্মাণ প্রতিষ্ঠান রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির। কাজ সম্পন্ন না করে অস্বাস্থ্যকর, অসহনীয় পরিবেশ স্থানীয় অ্যাপার্টমেন্ট ওনার্স কো অপারেটিভ সোসাইটির এহেন ভোগান্তি রোধে গতকাল শনিবার দুপুরে মিরপুর ১৩ তে বিজয় রাকিন সিটির সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী বাসিন্দারা। বিগত ০৮/০৬/২০১০ সালে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির ১৬.০৩ একর জমিতে বহুতল ভবন নির্মাণের চুক্তির মেয়াদ ২০১৫ সালে শেষ হলেও হস্তান্তরের শর্ত অনুযায়ী সুবিধাদি অনেকাংশের বাস্তবায়ন আজো আলোর মুখ দেখেনি। বারংবার তাগাদা দেওয়ার পরেও সমস্যা সমাধানে কোন দৃশ্যমান উদ্যোগ নেই বলে জানান মানববন্ধনে আসা ভুক্তভোগী পরিবারগুলো। এসব বিষয়ে নির্ধারিত প্রতিষ্ঠান রিহাবে লিখিতভাবে অভিযোগ করলেও সুফল মেলেনি বসবাসরত পরিবারগুলোর।
এছাড়াও ফ্ল্যাট ও দোকান বিক্রয়ের শতকোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এ ডেভেলপমেন্ট কোম্পানির অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। গত মানববন্ধনের বক্তব্য রাখেন সভাপতি মোঃ মোর্শেদুল আলম জানান অতি নিম্নমানের কাজের কারনে আমাদের আবাসস্থল আজ বিভীষিকাময় হয়ে গেছে। সিসিটিভি, লিফট, সিড়ি, মসজিদ, স্কুল, ফায়ার সিস্টেম, সাব-স্টেশন, জেনারেটর স্থাপন, ফ্ল্যাট রেজিষ্ট্রেশনের বাস্তবায়ন ও গচ্ছিত ১০৬৭ টি ফ্লাটের অনুকূলে ৫,৩৩,০০,০০০/ পাঁচ কোটি তেত্রিশ লাখ টাকা সোসাইটি তহবিলে আজো জমা পড়েনি।
তিনি আরো বলেন, বর্তমান ঝুঁকিপূর্ণ অগ্নি নির্বাপন ব্যাবস্থার কথা ছিল, এছাড়াও মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়নে আমাদের যে সকল মহান উদ্যোগের প্রতিশ্রুতি তার কোনটাই বাস্তবায়নে নেই পদক্ষেপ। অতি দ্রুত চুক্তিপত্রের শর্ত সমূহ বাস্তবায়নের মাধ্যমে সুন্দর আবাসনের ব্যবস্থা করতে কতৃপক্ষের বাস্তবায়ন চেয়েছেন তারা।
দীর্ঘ ১৪ বছর নির্যাতনের শিকার ভুক্তভোগী বসবসরত পরিবার ছাড়াও বিজয় রাকিন সিটি অ্যাপার্টমেন্ট ওনার্স কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের আনছার আলী খান, মোঃ বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মেরি, রিপাসহ অসংখ্য মানুষ অংশ নেয় মানববন্ধনে।
এ বিষয়ে কথা বলতে ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান বিজয় রাকিন সিটির অফিসে গেলেও পাওয়া যায়নি কোন কর্মকর্তাকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park