1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১০১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন ১২ ই মে রোজ রবিবার জগন্নাথপুর উপজেলা রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে বশির আহমদ ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফাজ উদ্দিন পেয়েছেন ৬ ভোট ও বশির উদ্দিন পেয়েছেন ৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে নাজমুল ইসলাম চৌধুরী ১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমর উদ্দিন পেয়েছেন ৮ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু মিয়া ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল মিয়া পান ১২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে শাহাজাহান মিয়া ১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রনি মিয়া পান ১১ ভোট।
এ নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে হোসেন আহমদ অলিউর রহমান, কোষাধ্যক্ষ পদে দ্বীপক কুমার দেব ও দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
তথ্যটি নিশ্চিত করে নির্বাচনের সহকারি কমিশনার বিভাষ দেব বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩২ জন ভোটারের মধ্যে ২৬ ভোটার তাঁদের ভোট প্রয়োগ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park