1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তিতাসে দাবিকৃত চাঁদা না দেয়ায় গুলাগুলি, যুবলীগ নেতার দুই ভাই আহত

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলায় দাবি কৃত চাঁদার টাকা না দেওয়ায় বাড়িতে এসে ছোঁড়া গুলির ঘটনায় যুবলীগ নেতার দুই সহোদর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ (১৩ মে) সোমবার মাগরিব নামাজের আনুমানিক ২০ মিনিট পূর্বে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের কাউছার মিয়ার বাড়ির সামনে। প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহতরা হলেন আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল আমিন(২৫) ও মো. শাহিন (২২)।

এসময় আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তিতাস থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে জানতে দেখা যায়।

আহত আল আমিন ও শাহিনের বড় ভাই যুবলীগ নেতা মো.নুরুজ্জামান বলেন, আমি একটি মাটি কাটার ভ্যাকু এনেছি একটি রাস্তার কাজ আরেকটি এক গৃহস্তের পুকুর কাটার আনলে পোড়া কান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন, নুর নবীসহ বাবু,হযরত আলী ও ইয়াছিন আরো ১৫/১৬ জন মিলে আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতাড়ি গুলি করে আহত করে, এসময় আমি আমার নিজ বাড়িতে ছিলাম। যুবলীগ নেতা নুরুজ্জামান আরও বলেন ৪/৫ দিন আগে আমার নিকট যখন চাঁদা চায় আমি বিষয়টি তিতাস থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামানকে জানিয়েছি, তাদের একজনকে থানায় নিয়েও ছিল,বিচার করার আশ্বাস দিয়ে নিয়ে আসার পর আজ এই ঘটনা।

এবিষয়ে তিতাস থানার সেকেন্ড অফিসার (এস আই) খালেকুজ্জামান নিকট জানতে চাইলে তিনি বলেন, চাঁদা দাবির বিষয়ে আমাকে কেউ অবিহত করেনি এবং আমি এ বিষয়ে কিছুই জানিনা।

গুলির ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আলাউদ্দিন বলেন, ৪/৫ দিন আগে আমাদের পোড়াকান্দি গ্রামের মতিন মিয়ার ছেলে হযরত আলীর সাথে একটি বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুজ্জামানের লোকজন হযরত আলীকে ধরে নিয়ে যায়,তখন তিতাস থানা পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে গেলে দুই পক্ষই আপোষ করে চলে আসে।আজকের ঘটনা আমি জানিনা।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, আজকে সন্ধ্যায় আলীনগর গ্রামে মারামারি হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং আহতদেরকে দেখতে হাসপাতালে পুলিশ গিয়েছে। কয়েকদিন আগে পোড়াকান্দি গ্রামের হযরত আলী নামের কাউকে থানায় আনা হয়ে ছিল কি না? জানতে চাইলে ওসি বলেন ৯৯৯ ফোন পেয়েছি আলীনগর গ্রামে একটি ছেলে কে মারধর করছে,পরে তারা নিজেরাই আপোষ হয়ে গেছে। কাউকে থানায় আনা হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park