1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুইজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৪২হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৩ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দিপার পক্ষে নির্বাচনী মাইকিং করার দায়ে শাহাব উদ্দিন (৩৪)নামের এক ব্যক্তিকে সোমবার সকাল ১০টার দিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে। একইদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ মুরাদের পক্ষে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নানা শ্রেণি পেশার প্রায় দেড় হাজার মানুষজন পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে সোমবার সকাল নয়টার দিকে এক শোভাযাত্রা বের করে। এটি উপজেলার জয়শ্রী,সেলবরষ,পাইকুরাটি,ধর্মপাশা সদর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ওইদিন সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার রাজাপুর গ্রামের সামনে থাকা করচ বাগানে গিয়ে শেষ হয়। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল নিয়ে শোডাউন করায় রফিকুল বারী চৌধুরী বাচ্ছু (৭০) কে ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৪০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। এই দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন। আগামী ২১মে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park