
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন এর শিক্ষার্থী ও বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি প্রতিযোগিতা অনুষ্ঠান -২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ১৮ ই মে রোজ শনিবার অত্র পরিষদ প্রাঙ্গণে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন এর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি প্রতিযোগিতা অনুষ্ঠান -২০২৪ ই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দরগাপাশা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া’র সভাপতিত্বে ও ইউডিসি উদ্যোক্তা মশিউর রহমান রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, দীগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক জনাব মশিউর রহমান, ধনপুর আসমত আলী পাব্লিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম, সোনাপুর মডেল স্কুল এর সহকারী শিক্ষক এমদাদুল হক মিলন, দরগাপাশা ইউনিয়ন পরিষদ সচিব মোঃ তোফাজ্জল হোসেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদ এর ১নং ওয়ার্ড সদস্য ললিত মোহন দাস, ৩নং ওয়ার্ড সদস্য মাসুক আলী, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ সুমন মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ গোলাম কিবরিয়া, কম্পিউটার প্রশিক্ষক এমদাদ হোসেন চৌধুরী মাহিন ও শিক্ষক হাবিবুর রহমান সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
উক্ত ইংরেজি প্রতিযোগিতা অনুষ্টানে দরগাপাশা ইউনিয়ন এবং বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে এক পারস্পরিক শিখন পদ্ধতির মাধ্যমে ইংরেজি বিষয়ক জ্ঞান আদান-প্রদান হয়।
পরিশেষে উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের হাতে বই ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।