1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জমে উঠেছে লংগদু উপজেলা পরিষদ নির্বাচন, প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১২০ বার পঠিত

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে কোন দলীয় প্রতীক না রেখে উন্মুক্ত করে দেওয়ায় নেই কোন দলীয় প্রভাব।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রাঙ্গামাটি জেলার লংগদুতে বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু (দোয়াতকলম) ও অ্যাডভোকেট আবসার উদ্দিন (মোটিরসাইকেল) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে চার জনের মধ্যেই লড়াইয়ের সস্তাবনা দেখছে উপজেলাবাসী। বিরতিহীন প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পায় করছেন প্রার্থীরা। সকাল সন্ধ্যা বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

এদিকে প্রচার প্রচারণায় প্রার্থীরা বলছেন, আগামী ২৯ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে নির্বাচনী প্রতীক বাদ দেওয়ার পরই প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানারকমের প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সমগ্র উপজেলা। অত্র উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রাম, মহল্লা ও গ্রামের হাট বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। চলছে দিন রাত বিরামহীন প্রচার প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা যাচ্ছে উপজেলার সকল চেয়ারম্যান প্রার্থীদের। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী প্রার্থীরা।
উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র ৭ দিন। তাই প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা লংগদু উপজেলার সকল ভোটারদের।

লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো বুলবুল আহমেদ বলেন নির্বাচনকে ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। তিনি বলেন, চেয়ারম্যান পদে ০৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চলমান থাকবে।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ২৩টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২শ ৬০ জন ভোটার তানের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮৭ ৭৭ জন ও নারী ভোটায় ২৯ হাজার ৫শ’ ৮৬ জন।
এদিকে গ্রামে, গঞ্জে চায়ের দোকানে সব জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলাচানা সমালোচনা, চলছে অনেক হিসেব নিকাশ। কে হবে আগামীর লংগদু উপজেলার কর্ণধার কে হাসবে বিজয়ের হাসি, কাকে বেছে নেবেন জনগন। এটা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৯ মে পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park