1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যৌতুকের দাবিতে নির্যাতন, সন্তানের পিতৃপরিচয় ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১২৮ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজনের যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রুমানা আক্তার (২৬) নামে এক নারী। জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর গ্রামের শেখ ফরিদের ছেলে সাদেকুল ইসলাম রাকিবসহ তার শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়।

শনিবার (২৫ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের চছপাড়া ঠুটাপাখুড়ি গ্রামে বোনের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সাম্মেলনে উপস্থিত ছিলেন নির্যাতনের শিকার স্ত্রী রুমানা আক্তার ও তার ৯ মাস বয়সের সন্তান জান্নাতুল ফেরদৌসীসহ স্থানীয় গ্রামবাসীরা।সংবাদ সম্মেলনে রুমানা আক্তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিয়ের পর থেকে ঢাকায় কাজের সুবাধে আমার স্বামী সাদেকুল ইসলাম রাকিবসহ ঢাকা দীর্ঘদিন ছিলাম। এর মাঝে আজিজ নগর এলাকায় শ্বশুড় বাড়িতে আসলে যৌতুকের দাবি তুলে শ্বাশুড়ি মাজেরানা খানম রিনা। পরে ছেলে সাদেকুল ইসলাম রাকিবকে ও শ্বশুড়কে নিয়ে পরিবারের আরো দুইজন মিলে যোগসাজশে আমার ওপর যৌতুকের দাবিতে অমানসিক নির্যাতন চালায়। আমার বাবা-মা মারা যাওয়ায় তাদের দাবি পুরণ করতে না পারায় তারা আমাকে নির্যাতন শুরু করে। এর মাঝে আমার ৯মাসের কোলের সন্তান সহ বাড়ি থেকে বের করে দেয়। পরে আমাকে ও সন্তানকে গ্রহণ না করায় আমি ভাইয়ের বাড়িতে এসে গত ৯ মার্চ যৌতুকের জন্য মারপিট করায় নারী ও শিশু নির্যাকন দমন আইনে মামলা দায়ের করি। যার মামলা নং- ৩০/২৪। রুমানা আক্তার সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, আমরা জানি বাংলাদেশের মিডিয়া নারী ও শিশুবান্ধব। অথচ দিনের পর দিন শ্বশুড় বাড়ির লোকজন যৌতুকের দাবিতে আমাকে নির্যাতন করে আসছে। আমি এবং সন্তান এখন বাইরে ভেসে বেড়াচ্ছি। আমার স্বাশুড়ি তেঁতুলিয়া উপেজলায় পরিবার পরিকল্পনায় মাঠ পর্যায়ে চাকুরি করেন। স্বশুড় বেসরকারি স্কুলে চাকুরি করেন। তারা টাকার গরম দেখাচ্ছে। আমি আমার সংসার ফিরে চাচ্ছি ও আমার সন্তানের পিতৃ পরিচয় ফিরে চাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠ বিচার দাবি করছি। তারা একজন অসহায় মা ও মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন করতে পারে তারও বিচার দাবি করছি। আমার মত আর কোন সন্তানের মা যেন সন্তানসহ নির্যাতনের শিকার না হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park