1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর- পাগলা সড়কে বাস দুর্ঘটনায় মহিলা সহ ৮ জন আহত

  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১২ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

পাগলা-জগন্নাথপুর – রানীগঞ্জ -আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনায় মহিলা সহ প্রায় ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকাস্থ বাসস্ট্যান্ড থেকে ২৯ শে মে রোজ বুধবার সকাল ৯ ঘটিকার সময় ছেড়ে যাওয়া দ্রুত গতিতে সুনামগঞ্জগামী রিয়াদ এন্ড আদিবা এন্টারপ্রাইজ ( গাড়ীর নাম্বার – ঢাকা -মেট্রো-ব-১১-৭৩৪৪) নামক যাত্রীবাহী বাস সকাল প্রায় ৯ টা ৫৫ মিনিটের সময় পাগলা -জগন্নাথপুর -রানীগঞ্জ -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশের যোগলনগর পয়েন্ট এর প্রায় ৫০ গজ দক্ষিণ পার্শ্বে পৌঁছা মাত্রই এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালক ও মহিলা সহ প্রায় ৮ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কারো অবস্থা তেমন গুরুতর নয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park