
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ে বালক-বালিকাদের নিয়ে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজর গভর্নিং বডির সভাপতি মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ, পিটিএ সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী, অভিবাবক সদস্য কাছন মিয়া। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও স্কুলের শিক্ষকবৃন্দ।
সাঁতার প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৫৩ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন আজমনি বহুমূখী হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম মিলন।