1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ঘুর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আহলেহাদীছ আন্দোলনের খাদ্য সহায়তা।

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

এএসটি সাকিলঃ- ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা বোরহানউদ্দিন শাখা।

আজ শুক্রবার ৩১ মে ২০২৪ খ্রি. মাদরাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহ, পক্ষিয়া ০৮ নং ওয়ার্ড, পলিটেকনিকের উত্তর পাসে, মাতব্বর বাড়ির মসজিদ সংলগ্ন, মাদ্রাসার মাঠে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫০ টি পরিবারের মধ্যে ১০কেজি চাউল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন, বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মেহমান মাওলানা কায়েদ মাহমুদ ইমরান, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ বরিশাল জেলা সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড বরিশাল আঞ্চলিক পরিদর্শক। হাফেজ মোঃ অজিউল্যাহ প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহ। নুরুল আমিন মিয়া বীর মুক্তিযুদ্ধা ও সমাজ সেবক। মোঃ আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক এএসটি আক্তার হোসেন সাকিল, সহ সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব। সহকারী শিক্ষক মোঃ আকিব গাজী, মোঃ আহসান উল্যাহ, মোঃ সিয়াম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park