1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আলী।
“ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ১ লা জুন রোজ শনিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জগন্নাথপুর পৌর সভায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জগন্নাথপুরে জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা গণমাধ্যমকে বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ২ শত ১৮ টি কেন্দ্রে মোট ১০ হাজার ৮ শত ১২ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।তমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮৭ জন শিশুকে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ৯ হাজার ৭ শত ২৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসল খাওয়ানো হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park