1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবিতে র‍্যাগিংয়ের দায়ে তিনজন বহিষ্কার

  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ইবি প্রতিনিধি ।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন এক শিক্ষার্থীকে র‍্যাগিয়ের দায়ে তিন শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছেবিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ১৩তম সভায় তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (০২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, র‍্যাগিয়ের দায়ে এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উজ্জ্বল ও সাগর প্রামাণিক। আরেকজন হলেন- শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মুদ্দাসির খান কাফি।

বহিষ্কৃত তিনজনকে আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে রেজিস্ট্রার বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে। বহিষ্কৃতরা তিনজনই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।

এছাড়াও দুইজনকে ভবিষ্যতে এ ধরণের কাজে জড়ালে স্থায়ী বহিষ্কার করা হবে বলে সতর্ক করা হয়েছে। সতর্ক বার্তা পাওয়া দুইজন হলো- শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নাসিম আহমেদ মাসুম ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিসনো আল আসনাওয়ীকে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতভর ইবির লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষ তথা গণরুমে এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‍্যাগিং দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ওই শিক্ষার্থীকে বিবস্ত্র করে রড দিয়ে মারধর করা। এ সময় তাঁকে পর্নোগ্রাফি দেখানোসহ টেবিলের ওপর কাকতাড়ুয়া বানিয়ে রাখা হয়। তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালও করা হয়। তা ছাড়া নাকে খত দেওয়াসহ বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park