1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শান্তিগঞ্জে বাসের ধ্বাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত

  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর -পাগলা আঞ্চলিক মহাসড়কে বাসের ধ্বাক্কায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ৩ রা জুন রোজ সোমবার ছেড়ে যাওয়া সুনামগঞ্জগামী “মা ফাতেমা এন্টারপ্রাইজ (গাড়ীর নাম্বার – ঢাকা-মেট্রো-ব-১১-৮৪৮৯) নামক যাত্রীবাহী বাস দুপুর ১ ঘটিকার সময় জগন্নাথপুর – পাগলা আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা অংশের দরগাপাশা পয়েন্ট এর প্রায় ১০ গজ উত্তর পার্শ্বে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সরাসরি ধাক্কা দেয়। এতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোটরসাইকেল চালজ মো শিব্বির আহমদ (২২) নিহত হয়েছেন। এবং একই এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে এই মোটরসাইকেল আরোহী মোঃ সাদ্দাম হোসেন (২০)কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। এবং পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে৷

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park