1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে সেনা সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, এলাকায় তোলপাড়ের সৃষ্টি।

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়ায় এক সেনা সদস্যের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা দলিল লেখক মোঃ জিয়াউর রহমান এর ছেলে সেনা সদস্য মোঃ বাকের ওরফে পিয়াস ওরফে বাকি বিল্লাহ গত চার বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। চাকুরীর দুই বছর পর মাউলি গ্রামের আবেদ মোল্যার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়।

এর পর থেকে দুজনের মধ্যে শুরু হয় প্রেমজ সম্পর্ক। মোবাইল, ফেসবুক ম্যাসেঞ্জার সহ নানা মাধ্যমে তাদের মধ্যে অন্তরঙ্গ কথা হতো। এমনকি নানান ভাবের ছবি-ভিডিও দেয়া-নেয়াও হতো। তাদের মধ্যে কয়েক দফায় সরাসরি দেখা-সাক্ষাত ও হয়েছে।

অভিযুক্ত বাকের বর্তমানে টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসে কর্মরত আছেন বলে ওই ছাত্রী জানান।
ওই ছাত্রী অভিযোগ করে বলেন, চলতি বছর ২৭ জানুয়ারি সেনা সদস্য বাকের আমাকে বিয়ে করতে যাবার কথা বলে তার গ্রামের বাড়ি পাঁচুড়িয়ায় নিয়ে যায়। ঘরে ঢোকার সাথে সাথে বাকের দরজা বন্ধ করে দেয়। আমার ইচ্ছার বিরুদ্ধে তখন বাকের আমাকে ধর্ষণ করে। ওই বাড়িতে বাকেরের বন্ধু পল্লব(প্রিয়) ছিলো।
এসময় বাকের আমাকে বলে খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করবো। এরপর ধর্ষণের কয়েক মাস পর বিয়ে করতে বললে বাকের নানা তালবাহানা শুরু করে। বাকের সহ তার আত্মীয় স্বজন ও পরিবারের সাথে যোগাযোগ করলে সকলেই আমার সাথে দূর্ব্যবহার করে। তারা জানায়,বাকের অন্য কোথাও বিয়ে করেছে। পরে বাকের আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমাকে মোট দুবার পাঁচুড়িয়া গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

ওই ছাত্রী আরো জানান, উপায়ন্তর না পেয়ে আমি গত ২ জুন লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামস্থ্য বাকেরের বাড়িতে যাই।বাকেরের মা-বাবাকে জানাই ”আপনাদের ছেলে আমার সাথে দুই বছর যাবৎ প্রেম করেছে। এমনকি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। আমি বাকেরকে বিয়ে করতে চাই।” বাকেরের বাবা-মা পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার কথা শোনে। এরপর পুলিশ বিষয়টি লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়াকে অবগত করে দায়সারা দায়িত্ব পালন করে চলে যায়।

এরপর পৌর কাউন্সিলর তার নিজ বাড়ির উঠানে ছেলের বাবা ও চাচা এবং মেয়ের বাবা কে নিয়ে ঘটনার মিমাংশার জন্য বসেন। বৈঠকে ধর্ষিতা ছাত্রী বলেন, যেহেতু আমাকে নষ্ট করা হয়েছে। আমাকে বিয়ে করতে হবে। না হলে আত্মহত্যা করবো। এসময় বাকেরের বাবাসহ চাচা জাহিরুল ইসলাম বলেন,বাকের গত ঈদের পরে বিয়ে করেছে। তাই ওই ছাত্রীকে বিয়ে করা সম্ভব নয়। ওই মেয়েকে কিছু টাকা দিয়ে মিমাংশা করে দেন।ওই বৈঠকে সিদ্ধান্ত হয় পরবর্তী শালিস বৈঠকে অভিযুক্ত ছেলে সেনা সদস্য কে উপস্থিত থাকতে হবে। তাই আগামী ২১ জুন শালিস বৈঠক অনুষ্ঠিত হবে।

অভিযুক্ত সেনা সদস্য বাকেরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান,এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park