1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

প্রধানমন্ত্রীর কাছ থেকে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের পরিবেশ পদক গ্রহণ

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯৭ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পরিবেশ পদক সম্মাননা গ্রহণ করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

বুধবার (৫ জুন) সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারহানা আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি।

উল্লেখ্য, এবছর ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মৌলভীবাজার পৌরসভা সহ মোট ৫ জনকে পরিবেশ পদক দেওয়া হয়। জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ (বাইশ) ক্যারেট মানের ২ (দুই) তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য এবং নগদ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

মৌলভীবাজার পৌরসভা পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ শ্রেণীতে এ পরিবেশ পদক পেয়েছে। এর নেপথ্যে রয়েছে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সুপরিকল্পিত ব্যতিক্রমী উদ্যোগ। মৌলভীবাজার শহরকে ক্ষতিকর পলিথিনমুক্ত রাখতে যত্রতত্র ফেলে দেওয়া পরিত্যক্ত পলিথিন মানুষের কাছ থেকে টাকা দিয়ে কিনার সিদ্ধান্ত নেয় মৌলভীবাজার পৌরসভা। এ লক্ষ্যে বসানো হয় পলিথিনের হাট। বস্তার পর বস্তা পলিথিন ও প্লাস্টিক এই হাটে কিনে নেয় মৌলভীবাজার পৌরসভা।

গত ২০২৩ সালের ৯ জুলাই মেয়র চত্বরে পলিথিন হাটের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। এরপর এই উদ্যোগ দেশজুঁড়ে প্রশংসা পেতে থাকে। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদিতেও মৌলভীবাজার পৌরসভার পলিথিনের হাট নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park