1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটের সিলামে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল খালিক সংবর্ধিত

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল খালিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাতে সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সুপারেন্টেনডেন্ট মাওলানা আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মোঃ আব্দুল খালিক মাদ্রাসার উন্নয়নে নগদ এক লক্ষ টাকা হস্তান্তর করেন এবং প্রয়োজনে অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুজ জহুর, শরাফত আলী, সেলিম আহমদ, শিক্ষক মোঃ শাহাব উদ্দিন, মোঃ কবির উদ্দিন প্রমুখ।

অতিথিরা সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন। সবশেষে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park