1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিনিয়র দুই সাংবাদিককে হুমকি ও মামলায় জড়ানোর নিন্দা জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালামকে প্রাণ নাশের হুমকি ও সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য আশাহিদ আলী আশার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব।

বুধবার (৫ জুন) নবীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার প্রেরিত এক বার্তায় সংগঠনের সিনিয়র দুই সাংবাদিককে হয়রানী ও হুমকির প্রতিবাদ জানিয়ে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সাংবাদিক হয়রানির প্রতিবাদে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি এক নিন্দা প্রস্তাব গ্রহণ করেন। এসময় উপস্থিত থেকে নিন্দা প্রস্তাবে সমর্থন করেন সহ-সভাপতি এম.এ মুহিত, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাবেক সহ-সভাপতি এম. মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park