1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপে নির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।

শপথগ্রহণ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে নির্বাচিত সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথগ্রহণ করেন। এসময় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয়। আশা করছি শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকবেন।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমস্যা, চাহিদা ইত্যাদি বিষয়ে অবগত হয়ে তা সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের অভিহিত করবেন। এতে জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park