1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নবীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯১ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে নবীগঞ্জ শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে।

শনিবার (৮ জুন) নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‍্যালি পরবর্তী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলার পজীব কর্মকর্তা শাকিল আহমেদ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ।

এসময় নবীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোর লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষা সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে land.gov.bd ভূমি সেবা প্ল্যাটফর্ম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park