1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিএনসিসির ল্যা. কর্পোরাল হলেন দৈনিক মানবাধিকার সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ ছাদিকুর রহমান মোঃ ছাদিকুর রহমান।

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নাহিম মিয়া

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের ক্যাডেট থেকে ক্যাডেট ল্যাঃ কর্পোরাল হিসেবে পদোন্নতি পেয়েছেন সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী ও দৈনিক মানবাধিকার সংবাদ’র বার্তা সম্পাদক মোঃ ছাদিকুর রহমান । মোঃ ছাদিকুর রহমান সরকারি মদন মোহন কলেজের মানবিক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ ৮ই জুন সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ তাকে ক্যাডেটদের এই ল্যান্স কর্পোরাল র‌্যাঙ্ক পরিয়ে দেন। এর আগে তিনি সরকারি মদন মোহন কলেজের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ছিলেন।

এ সময় সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ সর্বানী অর্জুন, বিএনসিসি অফিসার লে. মোঃ মনিরুল ইসলাম, আলফা কোম্পানির সিইও শুভ চৌধুরী, ক্যাডেট সার্জেন্ট আকবর আহমদ অয়ন , ডেল্টা কোম্পানির সিইও আহসান উল্লা, ক্যাডেট সার্জেন্ট হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

মোঃ ছাদিকুর রহমান বলেন, জ্ঞান, শৃঙ্খলা, সেচ্ছাসেবী এই তিন মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) দেশের সেবায় নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে। যার প্রধান লক্ষ ও উদ্দেশ্য হলো শান্তিকালীন সময় প্রশিক্ষণ প্রদান করে দেশের ক্রান্তিকালে সামরিক বাহিনীর দ্বিতীয় সারির যোদ্ধা হিসেবে কাজ করা এবং দেশের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

এই সুশৃঙ্খল সংগঠনের ল্যা. কর্পোরাল পদে পদোন্নতি পাওয়ার মাধ্যমে দেশের প্রতি আমার কর্তব্য ও দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমার উপর অর্পিত এ দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। সর্বোপরি সরকারি মদন মোহন কলেজের একজন প্রতিনিধি হিসেবে আমি কলেজের সম্মান আরও সমুন্নত করতে প্রচেষ্টা চালাবো এবং একজন ক্যাডেট হিসেবে দেশের সেবায় নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park