1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাংবাদিকের উপর হামলা দেওয়ানগঞ্জ সাংবাদিকদের প্রতিবাদ সভা

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২৭ বার পঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ
স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি সমকালের সাংবাদিক মাসুদ উল হাসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা করেছেন দেওয়ানগঞ্জ কর্মরত সাংবাদিকরা।

৮ জুন শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে
এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, যুগান্তরের সাংবাদিক মদন মোহন ঘোষ, সমকালের সাংবাদিক এম এ রাজ্জাক মিকা, ভোরের কাগজ সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, কালের কন্ঠের সাংবাদিক তারেক মাহমুদ, আজকের পত্রিকা সাংবাদিক মহসিন রেজা রুমেল,এস টিভি সাংবাদিক ফারক,আমার সময় সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমূখ।

জানা গেছে,গত শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাসুদ উল হাসান। রাসেল আমিন মার্কেটের সামনে পৌঁছালে বকশীগঞ্জ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক মিয়াসহ একাধিক ব্যক্তি মোটরসাইকেলের গতি রোধ করে মাসুদের ওপর অতর্কিত হামলা চালান। তাদের সঙ্গে স্মৃতির বাবা মজিবর মিয়া ও ভাই সজলসহ অজ্ঞাতনামা ভাড়াটে আরও ৪-৫ জন । তারা মাসুদকে মোটরসাইকেল থেকে ফেলে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারাল চাকু দিয়ে মাসুদের হাতে ও পিঠে আঘাত করে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এঘটনায় আহত সাংবাদিক মাসুদ উল হাসান বকশীগঞ্জ থানায় মামলা করেছেন। হামলা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park