1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪১ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

“মানবতার আবাহনে, মানুষের কল্যানে” স্লোগানকে ধারণ করে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বপ্ন ফেরিওয়ালার সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা এবং শহরের পুলিশ লাইন মোড়ে নিরাপদ সড়কের দাবিতে দূর পাল্লার পরিবহন চালকদেরকে রজনীগন্ধা ফুল ও লিফলেট বিতরণের মাধ্যমে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানিয়ে স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে সদর থানার অফিসার – ইন – চার্জ মোহাম্মদ আনিচুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আহমদুল কবির, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ সোহেল রানা ভূইয়া এবং গোবরা ইউপি চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সফিকুর রহমান চৌধুরী টুটুল উপস্থিত ছিলেন।
স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীতে জেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও পার্শ্ববর্তী নড়াইল, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, বরিশাল জেলার আরও ১৫টি মোট ৩৫টি সংগঠনের দেড় শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় সকল স্বেচ্ছাসেবক, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রক্তদান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে থাকেন, পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাড়ান।
বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে আন্ত: যোগাযোগ বাড়ানো এবং দু’একজন নামধারী ও লোভী – প্রতারকরা স্বেচ্ছাসেবী পরিচয়ে যাতে নিবেদিত স্বেচ্ছাসেবকদের শ্রমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন।
আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা শেষে সংগঠনের সভাপতি মিজানুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের নেতৃত্বে শহরের পুলিশ লাইন মোড়ে দূর পাল্লার পরিবহনের চালকদেরকে রজনীগন্ধা ফুল ও লিফলেট বিতরণ করে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান স্বপ্ন ফেরিওয়ালার স্বেচ্ছাসেবীরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park