1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ১ বছর, সানন্দবাড়ী প্রেসক্লাবে স্বরন সভা ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮২ বার পঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ
স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মহাফিল করেছে সানন্দবাড়ী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বক্তরা।

শনিবার (১৫ জুন) ৪ টায় সানন্দবাড়ী প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুবেল।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদার এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সাংবাদিক ফরিদুল ইসলাম , হারুন অর রশিদ, মোস্তাইন বিল্লাহ, রিয়াদ হাসান, মুক্তারুল ইসলাম, শেখ মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা চলছে। আসামিরা একের পর এক জামিনে বেরিয়ে নিহত সাংবাদিক পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় মামলার দ্বিতীয় আসামি বাবু চেয়াম্যানের ছেলে রিফাতকে গ্রেপ্তার করাসহ হাত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করনে তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলনের নামার ঘোষণা দেন বক্তরা।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park