1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুর্যোগের বিষয় মাথায় রেখেই সিলেটে উন্নয়ন করা হচ্ছে- কোম্পানীগঞ্জে ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ভৌগোলিক কারণে সিলেট একটি দুর্যোগপূর্ণ এলাকা। দুর্যোগের বিষয় মাথায় রেখেই এখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাহসের সাথে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন রোলমডেল।

বুধবার (১৮ জুন) সিলেটের কোম্পানীগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান একথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তাঁর পাশে ছিলেন।

সিলেটের কোম্পানীগঞ্জ, সিলেট সিটি কর্পোরেশন এলাকার কিশোরী মোহন (বালক) উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথের লামাকাজী, ওসমানী নগরের সাদিপুরে ত্রাণ বিতরণ ও বন্যাকবলীত এলাকা পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিলেট সিটি করর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খান সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শুধু ঝড় বা বন্যা নয়, দেশ এখন সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম উল্লেখ করে ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় দুর্যোগ মোকাবিলায় নেপাল ও তুরস্কের পাশেও দাঁড়িয়েছেন। সিলেটের বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিলেটের বন্যা পরিস্থিতিও কাঠিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সিলেটবাসীর জন্য নগদ সহায়তা, চাল ও শুকনো খাবার সহায়তা প্রদানের ঘোষণা করেন। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করার নির্দেশ প্রদান করেন। পানি না কমা পর্যন্ত প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন বলে বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park