1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বন্যার্তদের মধ্যে “হাইজিনিক কিট” বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৯১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ইউনিসেফ এর সহায়তায় বন্যা দুর্গত পরিবার এর মাঝে হাইজিনিক কিট বিতরণ করা হয়েছে।
ন্যাশিয়ন ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড( ইউনিসেফ) এর সহায়তায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বন্যা দুর্গত পরিবারকে সহায়তা করার লক্ষে ২২ শে জুন রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিত শতাধিক বন্যাদুর্গত পরিবার এর মাঝে প্রায় পাঁচ হাজার টাকা সমপরিমাণ মূল্যের “হাইজিনিক কিট” অর্থাৎ শিশু সুরক্ষা, জরুরী পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই “হাইজিনিক কিট ” উপজেলার অন্যান্য আশ্রয় কেন্দ্র গুলোতে বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, ইউনিসেফ এর সিলেট বিভাগীয় ফিল্ড অফিসার কাজী দীল আফরোজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর শীতু,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক বশির আহমেদ,সহ-সভাপতি মাষ্টার মিজানুর রহমান প্রমূখ।
এদিকে সকাল ১০ ঘটিকার সময় আলহাজ্ব এম এ মান্নান এমপি জগন্নাথপুর উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করার পাশা-পাশি আটপাড়া উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে বন্যাদুর্গত মানুষের খোঁজ খবর নিয়েছেন। এবং বন্যার্ত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, এই মুহুর্তে নিরাপদ পানি একান্ত প্রয়োজন। পানি বাহিত রোগ গুরুতর সমস্যার অন্যতম। তাই বিশুদ্ধ পানি ব্যবহারে সচেতন থাকতে হবে। বন্যাকে ভয় পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের পাশে আছে, পাশে থাকবে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা নিয়মিত হত-দরিদ্র তথা বন্যার্ত মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছি। যা আপনারা পেয়েছেন এবং পাচ্ছেন। প্রতিটা আশ্রয় কেন্দ্রে চিকিৎসা ও খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বন্যার পানিতে রাস্তা -ঘাট ভেঙে গেছে পানি নামার পর কাজ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ এর সিলেট বিভাগীয় ফিল্ড অফিসার কাজী দীল আফরোজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর শীতু,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক বশির আহমেদ,সহ-সভাপতি মাষ্টার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন শিপু প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park