1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোয়াইনঘাটে পানিবন্দী মানুষের মাঝে উপজেলা প্রশাসন এর শুকনো খাবার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩১ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানিবন্দী মানুষের মাঝে উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার আওতায় শুকনো খাবার বিতরণ করেছে।

শুক্রবার (২১ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী বন্যাদূর্গত গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের শিয়ালাহাওর, চলিতাবাড়ি, বাইমাইরপাড়, চৌধুরীকান্দি, তোয়াকুল ইউনিয়নের চদিবদি হাওর, মেওয়ারবিল, পূর্ব পেকেরখাল এবং ফতেহপুর ইউনিয়নের বাগবাড়ি এলাকায় বন্যাদূর্গতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা শুকনো খাবার চিড়া, গুড়, চাল, শিশু খাদ্য গুড়া দুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, তোয়াকুল ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ সহ নন্দীরগাঁও ইউপি সদস্যগণ এবং উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park