1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক কর্মসূচি

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের নেতারা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩জুন) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের এক পক্ষের নেতারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেছেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,সদস্য শরীফ আহমেদ জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন প্রমুখ। একইদিন বেলা আড়াইটার দিকে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের নেতারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেছেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park