1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর পৌরসভার নিজস্ব তহবিল থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৪১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর পৌর সভার নিজস্ব তহবিল থেকে বন্যা দুর্গত ১৭৬ টি পরিবার এর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার নিজস্ব তহবিল থেকে বন্যা দুর্গত পরিবারকে সহায়তা করার লক্ষে ২৪ শে জুন রোজ সোমবার পৌর এলাকার হবিবনগর হাফিজিয়া মাদ্রাসা,জিলু মিয়ার বিল্ডিং, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ, হবিবনগর সিদ্দিক আহমেদ প্রাথমিক বিদ্যালয়, অগ্রযাত্রা কিন্টার গার্টেন, ইকড়ছই আলিয়া মাদ্রাসা, হযরত বেলাল রাঃ মাদ্রাসা ও ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত ১শত ৭৬টি বন্যাদুর্গত পরিবার এর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জগন্নাথপুর পৌর সভার জননন্দিত মেয়র আলহাজ্ব আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর সভার ০৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর পৌর সভার সহকারী প্রকৌশলী মোঃ হেলাল আবেদীন, কার্যসহকারী পুলক রায় ও জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা কমলা কান্ত শর্মা প্রমূখ সহ সুবিধাভোগী বন্যার্ত জনসাধারণ।
এবিষয়ে জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব আক্তারুজ্জামান দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন,বন্যা সম্পর্কে আমরা সতর্ক আছি। সার্বক্ষণিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে মানুষের খোঁজ খবর নিচ্ছি। বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা পানি কমেছে। আশ্রিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং বিতরণ কার্যক্রম চলছে। আপাতত আমরা ৭ শত বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park