1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পানি দ্রুত নিস্কাসন এর ব্যবস্থা সহ স্লুইসগেট প্রশস্ত করনের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২৫ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

নদী-নালা, হাওর ও খাল-বিলের পানি দ্রুত নিস্কাসন এর ব্যবস্থা সহ স্লুইসগেট প্রশস্ত করনের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নদী-নালা, হাওর ও খাল-বিলের পানি দ্রুত নিস্কাসন এর ব্যবস্থা সহ স্লুইসগেট প্রশস্ত করনের দাবীতে উপজেলা ভুক্তভোগী পানি বন্দী জনসাধারণ এর উদ্যোগে ২৪ শে জুন রোজ সোমবার ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ শফিকুল হক শফিক এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া’র পরিচালনায় এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, সমাজ সেবক শশী কান্ত গোপ, এম এ মতিন, মোঃ ছোরাব উল্লা, আব্দুল শহীদ, ছায়াদ আলী, বারিক উল্লা, আকলিছ আলী, মোঃ ছুরুক মিয়া, আয়ফর আলী, ফটিক মিয়া, সেবন মিয়া, শিশু মিয়া, মোঃ শফিক মিয়া, রহিম উল্লা ও কামরুল ইসলাম প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, চলমান বন্যায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার লাখ লাখ মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। এই উপজেলার নদী-নালা, হাওর ও খাল-বিলের পানি দ্রুত গতিতে নিষ্কাশন না হওয়ায় এলাকার দুই শতাধিক বাড়ি-ঘর বন্যায় প্লাবিত হয়ে পড়ার পাশা-পাশি কয়েক লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন । বন্যার পানি যাওয়ার সু-ব্যবস্থা না থাকায় পানি ধীর গতিতে নামছে। যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ পরিবার পরিজন ও গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে, জগন্নাথপুর -সুনামগঞ্জ রোডের স্লুইস গেইট দিয়ে প্রয়োজন মাফিক পানি প্রবাহিত না হওয়ায় স্লুইসগেট এলাকা পূর্বাঞ্চলের মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন। এমনকি অধিকাংশ হাওর রক্ষা বেড়িবাঁধ অদৃশ্য কারণে ভেঙে না দেওয়ায় বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়তে দেখা গেছে ও উপজেলার শত শত গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েক লাখ মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা আরো বলেন, জনগণের কষ্টের কথা চিন্তা করে সরকারের বরাদ্ধ সঠিক নিয়মে এবং পরিকল্পনা অনুযায়ী কাজে লাগালেই প্রতি বছরের অকাল বন্যার কবল থেকে ভূক্তভোগী জনসাধারণকে চরম কষ্ট ও ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব। তাই জরুরী ভিত্তিতে জগন্নাথপুর এর স্লুইসগেট দিয়ে পানি দ্রুত নিষ্কাসন ও পরিকল্পনামতে স্লুইসগেট প্রশস্থ করণ কিংবা নতুন ব্রীজ নির্মানের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park