1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সংবাদ সম্মেলন করে তিতাস উপজেলা বিএনপি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক কবির হোসেন

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: কবির হোসেন। তিনি আজ (২৪ই জুন) সোমবার তিতাস প্রেস ক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে বিএনপি থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক কবির হোসেন। তিনি বলেন, রাজনীতি ও সাংবাদিকতা একসাথে হয় না। একজন সাংবাদিক রাজনীতিতে সম্পৃক্ত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এর ফলে জনগণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ।

তাই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, রাজনীতি থেকে বেরিয়ে আসবো। তিতাস উপজেলা বিএনপি থেকে আমার এই পদত্যাগ এক্ষণেই কার্যকর হবে।
ইতোমধ্যে (গত বছর ১৭আগষ্ট) কবির হোসেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অদ্যাবধি এই বিষয়ে বিএনপি থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের পরে কবির হোসেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই সময় বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park