1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বারহাট্টায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে উপজেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ (২৫ জুন) মঙ্গলবার বারহাট্টা উপজেলাবাসীর উদ্যোগে বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখওয়াত হোসেনকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের সঞ্চালনায় ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকানা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার (সজল)। অনুষ্ঠনের শুরুতে নানা পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, বাউসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল হক, সাহতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান খান, সিংধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিম তালুকদার, ছাত্রলীগের আহবায়ক ইমরান হাসান সাকিব প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park