1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বৃটেনের বার্মিংহামে মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪ সফল করার লক্ষ্যে কার্ডিফে মতবিনিময় ও রোড শো অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০৮ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের বার্মিংহামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪। মিলনমেলাকে ঘিরে সমগ্র বৃটেনে বসবাসরত মৌলভীবাজারীদের মাঝে বিরাজ করছে আনন্দ উৎসাহ উদ্দীপনা। ৭ই জুলাই ২য় মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪ সফল করার লক্ষ্যে বিভিন্নস্থানে হচ্ছে প্রস্তুতিমূলক মতবিনিময় ও আলোচনা সভা।

ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকে এর গৌরবোজ্জ্বল ৭২ বছর পূর্তি উপলক্ষে বৃটেনের বার্মিংহামে ২য় মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪ সফল করার লক্ষ্যে ওয়েলসবাসীর সাথে এক মতবিনিময় সভা, রোড শো অনুষ্ঠান ও ডিনারপার্টি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) কার্ডিফের পার্শ্ববর্তী পন্টিক্লিন পাল্ম ট্রি রেষ্টুরেন্টে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাকিম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বি অন টিভির হেড অব পোগ্রাম বিশিষ্ট সাংবাদিক রিয়াদ আহাদ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনাল চেয়ারপার্সন কাউন্সিলর সালেহ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক, ওয়েলস বিএনপির সাবেক সভাপতি মোস্তফা সালেহ লিটন, বার্মিংহাম জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির আবুল, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মতুজা, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশন এর সেক্রেটারি হারুন তালুকদার, রিভারসাইড জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান, নিউপোট আওয়ামী যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, ওয়েলস আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি আব্দুর রুউফ তালুকদার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নিউপোট এর কনভেনার ফয়সল রহমান, জয়েন্ট কনভেনার নুরুল ইসলাম, সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক টিভি ওয়ান এর সাংবাদিক আমিনুল ইসলাম বেলাল, সহ-সভাপতি মাসুদ আহমেদ, ট্রেজারার তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রিপন, ওয়েলস সুনামগঞ্জ এসোসিয়েশন এর সাবেক সেক্রেটারি নুরুল হক আনসারী, সাব্বির আহমেদ, সুমন চৌধুরী, জুসেফ চৌধুরী, মহারাজ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ৭ই জুলাই বার্মিংহামে মৌলভীবাজারী মিলনমেলায় কার্ডিফ থেকে কোচ বহরে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪ সফল করার লক্ষ্যে বৃটেনের প্রতিটি শহরে মৌলভীবাজার জেলাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park