1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পিরোজপুরে ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০২ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মোরশেদ মিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শ ম রেজাউল করিম (এমপি)। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন।
এ সময় ৩৮ টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ৩৮ বান ঢেউটিন এবং প্রতি জনকে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park