
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের প্রবীণ বিএনপি নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ সিরাজুল ইসলাম এর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও গ্রামের মাদ্রাসা বাড়ী নিবাসী কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বিএনপির প্রবীণ নেতা বিগত ২৬ শে জুন বিকাল ২ টা ৩০ মিনিট এর সময় সিলেট শহরস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম এর নামাজে জানাজা ২৮শে জুন বিকাল ৫ টা ৪৫ মিনিটের সময় নিজ গ্রামস্থ পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ মাঠে রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ দুই সহস্রাধিক মুসল্লীর উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার পর তাঁহার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় ইমামতি করেছেন মরহুম এর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোঃ শাহীনুল ইসলাম।
জানাজা পূর্ব সময়ে বিএনপি নেতা ও সাবেক মেম্বার মরহুম মোঃ সিরাজুল ইসলাম এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা প্রমূখ।