
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক বন্যা দুর্গত প্রায় ছয় শতাধিক পরিবার এর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বন্যাদর্গত মানুষকে সহায়তা করার লক্ষে ২৯ শে জুন সকাল ১০ ঘটিকার সময় বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ দিলোয়ার হোসেন এর বাড়ীতে কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ব্যাংক কলকলিয়া এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মোঃ দিলোয়ার হোসেন এর পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, মাস্টার আবু তাহিদ, আবুল হোসাইন ওয়ালিউল্লাহ ও রাহাব আহমেদ শিশির প্রমূখ।
বক্তব্য পর্ব শেষে অর্ধশতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এছাড়াও ইতিপূর্বে জগন্নাথপুর পৌর শাখা , চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখা , পাটলী ইউনিয়ন শাখা ও কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে প্রায় পাঁশ শতাধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।