1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পেনশন স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

আজ (১ জুলাই) সোমবার সকাল থেকে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। কর্মসূচিতে শিক্ষকরা ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। তবে কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আন্দোলনের বাইরে রয়েছে পরিবহন ও বিদ্যুতের মত জরুরি সেবা।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান পরাণ বলেন, ‘আমাদের সংগঠনের ৮৩ জন সদস্য আছেন। তারা সবাই যার যার ডেস্কে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন।’

তিনি আরও বলেন, কর্মবিরতি চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে কেউ অংশ নিবেন না। এ ভাবেই আগামী ৭ জুলাই পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। এর মধ্যে সরকার দাবি না মানলে পরে আমরা পুরো কর্মবিরতিতে যাব।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাফসা আক্তার বলেন, ‘আমরা আশা করি সরকার আমাদের দাবি মেনে নিবেন। আমরা এখন আদায়ের আন্দোলনে আছি। বন্ধ রয়েছে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পাঠ, পরীক্ষা ও প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park