1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজনগরে সিলেট ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের ত্রাণসামগ্রী বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৮ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের সুনামপুর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিলেট ইবনে সিনা হাসপাতাল লিমিটেড।

রবিবার (৩০ জুন) দুপুর ১২টায় ত্রাণসামগ্রী বিতরণী অনুষ্ঠানে রাজনগর ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট ইবনে সিনা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির ডিরেক্টর অধ্যাপক আব্দুল হান্নান।

শামসুল করীমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ইসলামীক সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইয়ামীর আলী, রাজনগর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবলু, ইবনে সিনা হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানাজার এডমিন মাজহারুল ইসলাম মুমিন, এসিস্ট্যান্ট ম্যানাজার জহির উদ্দিন, কাস্টমার কেয়ার ম্যানাজার কয়েস-উজ্জামান, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানাজার মার্কেটিং বদরুল হক, অডিটর কামরুল হাসান।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, আলী আহমদ, শামিম আহমদ, শামীম আহমদ বাচ্চু প্রমুখ।

পরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সুরিখাল, কেশরপাড়া, সুনামপুর, উমরপর, কান্দিগাও এবং জোড়াপুর গ্রামের ৯০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেন অতিথিরা। এছাড়াও হাকালুকি হাওরের কুলাউড়া ও জুড়ি উপজেলায় আরও ১৬০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে হাসপাতালটি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park