1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বৃটেনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালিত

  • আপডেট সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালন করা হয়েছে।

রবিবার (৩০ জুন) কাডিফ শহরের মেঘনা বালটিতে স্থানীয় সময় রাত ১২টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে আলোচনা সভা, কেক কাঁটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়
ওয়েলস আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কৃষি বিষয়ক সম্পাদক এম এ রউফ, সাবেক যুবলীগ নেতা আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুমিন, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মহান রাব্বুল আলামিনের দরবারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূর জন্য দোয়া চেয়ে ও ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক জননেতা মোহাম্মদ ফিরুজ আহমদ এর আশু রোগমুক্তি কামনায় এবং জাতির জনক বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে আজোবধি অবদানকারী যারা মৃত্যুবরণ করেছেন সবার আত্মার মাগফেরাত কামনা সহ ওয়েলস শ্রমিক লীগের সভাপতি মরহুম নুরুল আলম চুনুর অকাল মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কারী শাহ মোহাম্মদ তসলিম।

পরে দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার এর পক্ষ থেকে সবাইকে ডিনারের মাধ্যমে মজাদার খাবার পরিবেশন করা হয়।

সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম, সৃষ্টি, অর্জন ও উন্নয়নের ইতিহাস উল্লেখ করে বলেন, ছাত্রলীগ থেকে যুবলীগ করে আজ ঐতিহ্যবাহী আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুসারী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে আমরা সবাই আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি প্লাটিনাম জয়ন্তীতে সবাইকে দীপ্ত শপথ নেওয়ার আহবান জানাই।

ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.মালিক জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তথা ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park