1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনার বন্যা পরিস্থিতি উন্নতি হলেও, কমেনি জনদুর্ভোগ

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৭২ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

ভারি বৃষ্টি না হওয়ায় নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করেছে। নদ-নদীর পানি কমতে শুরু করায় নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উঁচু এলাকায় বন্যার পানি পুরোপুরি নেমে গেছে। তবে নিচু এলাকাগুলোয় সড়ক ও বাসাবাড়ি থেকে পানি পুরোপুরি নামেনি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার বিভিন্ন নিচু এলাকার মানুষের।

আজ শুক্রবার সকাল থেকে কলমাকান্দা, বারহাট্টা ও সদর উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে বন্যা কবলিত নিচু এলাকার মানুষদের দুর্ভোগ এখনও কমেনি। গবাদিপশুর খাদ্য সংকটের কারণে বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের কৃষকরা।

সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ায় অনেক এলাকায় নৌকা ও ভেলায় যাতায়াত করতে হচ্ছে। এবারের বন্যায় নেত্রকোনা সদর, কলমাকান্দা, বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলার প্রায় ১২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ জেলার প্রধান নদী উব্ধাখালি নদীর পানি কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

তিনি আরও জানান, হাওরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া সোমেশ্বরী, কংশসহ প্রতিটি নদ-নদীর পানিও কমতে শুরু করেছে। কংশ নদের পানি জারিয়া পয়েন্টে কমে বিপৎসীমার ১ দশমিক ৪ সেন্টিমিটার নিচে দিয়ে বইছে। সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ২ দশমিক ৬৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

বারহাট্টা উপজেলা রায়পুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম বলেন, ‘প্রথম দফা বন্যার ক্ষতি পুষাইয়া উঠতে না উঠতেই আবার দ্বিতীয় দফার বন্যায় কবলে পড়ছি। অহন গরু-বাছুর লইয়া খুবই বিপদের মধ্যে আছি। নিজেরার খাওনেরই কোন ঠিক নাই, গরু-বাছুররে কি খাওয়াই। মাঠে ঘাস নাই। আগের বন্যার পানি আর অহনের পানি মিলাইয়া মাঠ ডুবাইয়া গেছে। গোছালায় কিছু খড় আছিল। সেগুলা দিয়া কি আর গরুর খাওন মিটানো সম্ভব?।’

কলমাকান্দা গতুরা এলাকার বাসিনদা হাফিজ উদ্দিন বলেন, ‘ভারি বৃষ্টি না হওয়ায় এখন পানি কিছুটা নামছে কিন্ত জনদুর্ভোগ কমে নাই। এখনও বাজারে গেলে কাদা মাড়িয়ে যেতে হয়। আমাদের এলাকার লোকজনে কষ্টের শেষ নেই।’

কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সেলিম তালুকদার বলেন, আগের বন্যার পানিতেই রাস্তা তলায়া গেছিল এখন আবার নতুন পানি আইসা সব ডুবাইয়া ফেলাইছিল। অহন পানি নামছে। কিন্তু রাস্তা ভাইঙা চুরমার অইয়া গেছে। অহন আর চলাচল করন যায়না। বাজার-ঘাটে যাওন যায়না। আমরা সবাই বড় বিপদের মধ্যে আছি।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park