1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে ট্রাক ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১০৭ বার পঠিত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আ লিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজ পাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা দুইজন হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমান (৪২)। এ ঘটনায় আহত পাঁচজন হলেন, ট্রাক চালক রবিউল ইসলাম (৪৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গরু ব্যবসায়ী জয়নাল আবেদীন (৬০), ফরিদ উদ্দিন (৪৬), নজরুল ইসলাম (৪২) ও আবুল কালাম (৪০)। এদের মধ্যে ট্রাক চালকের নাম পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা বলেন, আমবাড়ী থেকে ছেড়ে আসা গরু বাহী নছিমন পাঁচবিবি যাওয়ার পথে ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী পণ্য বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮৯৩৮৮) ট্রাকের সঙ্গে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী রাজারামপুর ঘাটপাড়া আদর্শ কলেজপাড়া সংলগ্ন সড়কে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক মিনহাজুল ইসলাম (৩৮) ও একই উপজেলার নওনা গ্রামের গরু ব্যবসায়ী মোকলেছুর রহমানের (৪২) মৃত্যু ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী পাঁচবিবি উপজেলার রামনগর এলাকার গরু ব্যবসায়ী আবুল কালাম বলেন, এলাকার ৮জন গরু ব্যবসায়ী শুক্রবার (৫ জুলাই) ভোরে পাঁচবিবি থেকে আমবাড়ী গরুহাটে আসেন। ৯টি গরু কিনে একই নছিমন যোগে বাড়ী ফেরার পথে ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ওই হাতাহতের ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন তার উদ্ধার কর্মীরা। এ ঘটনায় দুইজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজার রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ হতাহতদের উদ্ধার পূর্বক যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। এ ব্যাপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park