1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে “তানজিদ” নামক কিশোর এর আত্মহত্যা

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১০৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর পল্লীতে গলায় দরি দিয়ে সিলিং ফ্যান এর সাথে ফাঁস লাগিয়ে তানজিদ(১৭) নামক এক কিশোর আত্মহত্যা করেছে।
পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রাম নিবাসী মধু মিয়ার ছেলে আব্দুল আলিম ওরফে তানজিদ(১৭) বিগত ৭ ই জুলাই রোজ রবিবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বেরি গ্রামে নানা বাড়ীতে নানার পরিবার এর লোকজন এর সাথে রাতের খাওয়া- দাওয়া শেষে নানা মতিবুর রহমান এর বসত ঘরের একটি রুমে ঘুমাতে যায়। পরের দিন অর্থাৎ ৮ ই জুলাই সকাল প্রায় ৯ ঘটিকার সময় তাহার নানা মতিবুর রহমান ভিকটিম আব্দুল আলিম ওরফে তানজিদ (১৭) এর রুমের দরজা খুলে সিলিং ফ্যানের সাথে দরি দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো তানজিদ এর নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তৎক্ষনাৎ তিনি এলাকার লোকজন সহ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি অবহিত করেন। তখন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল, এসআই আফছার আহমেদ ও সঙ্গীয় এএসআই জাহাঙ্গীর সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আব্দুল আলিম ওরফে তানজিদ এর লাশ তাহার নানার বাড়ির বসত ঘরের পশ্চিম দক্ষিণ কোনের রুমের সিলিং ফ্যানের সহিত রশি দিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করার পাশা-পাশি লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, এই যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park