1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় জুয়ার আসর থেকে ১০ জুয়ারি গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলাধীন গাগলাজুর বাজারে জুয়ার আসর থেকে জুয়া খেলারত অবস্থায় সরঞ্জামসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (৮ জুলাই) সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার গাগলাজুর বাজারে জুয়ার আসরে খেলারত অবস্থায় ১০ জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আসরে থাকা জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার গাগলাজুর গ্রামের মো. হোসেন মিয়া(৩৫), মো. সাহানুর (৪০), আবু হানিফ (৪০), মো. সবুজ মিয়া(৫২), মো. বাদশা মিয়া (৫০), মো. লাকি মিয়া (৩০), মো. আনোয়ার হোসেন (৫০) ও উপজেলার খিদিরপুর গ্রামের মো, রিপন মিয়া (৫৭), ভারেরা বানিয়াগাতী গ্রামের মো. জুয়েল মিয়া (৩৭) এবং মো. শফিকুল ইসলাম (৪০)।

পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টার দিকে উপজেলার গাগলাজুর বাজারে জুয়া খেলার আসরে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১০ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আসরে থাকা জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাসহ জুয়া, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park