1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় ৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮৫ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও চিনি পাচারের সাথে জড়িত দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

পূর্বধলা থানা পুলিশ রবিবার বিকালে দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের পুত্র রনজিৎ ঘোষ (৫২) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পোদ্দার বাড়ি গ্রামের মো. আব্দুল গফুরের পুত্র গোলাম মোস্তফা (৩১)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অবৈধ পথে আসা চোরাচালানকৃত ভারতীয় চিনি বালির নিচে লুকিয়ে হলুদ রঙের একটি মিনি ট্রাকে করে দুর্গাপুর থেকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মিনি ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে বালুর নীচ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং চিনি পাচারের সাথে জড়িত দুই চোরাকারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park