1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বরগুনার বামনায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২২৪ বার পঠিত

মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি

২০২৪-২৫ মৌসুমে আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

৮ জুলাই সোমবার উপজেলা পরিষদ হল রুমে বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বামনার আয়োজনে উপজেলার সর্বমোট ২ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান।

এসময় উপজেলা কৃষি অফিসার মোসা. ফারজানা তাসমিনের সমন্বয়ে এতে আরও অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমুন নাহার নাজু, বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুস সালাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকগণ সহ গর্ণমান‍্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার সর্বমোট ২ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি আমন উফশী ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park