1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুটি বিদেশি পিস্তল সহ দুই জন আটক দারুস সালাম থানার ….ওসি সিদ্দিকুর রহমান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সুমন খান:

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে গুলিভর্তি দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ওয়াকার পারভেজ ওরফে জীবন ও মোঃ হাবিবুর রহমান।

অভিযানে নেতৃত্ব দেওয়া দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার দিবাগত রাত (৯ জুলাই ২০২৪ খ্রি.) ভোররাত চারটার দিকে শ্যামলী থেকে কল্যাণপুর আসার পথে কল্যাণপুর বাসস্ট্যান্ডের ফুট ওভার ব্রীজ সংলগ্ন হানিফ পরিবহন বাস কাউন্টারের সামনে দুইজন ব্যক্তির চালচলনে সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা না থেমে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্স ও টহল টিমের সহায়তায় তাদের দুজনকে আটক করা হয়। আটক করা ওয়াকার পারভেজ ওরফে জীবনের শরীর তল্লাশি করে তার কোমরে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও হাবিবুর রহমানের শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

বিদেশি এই পিস্তলের উৎস সম্পর্কে ওসি দারুস সালাম থানা এই প্রতিবেদককে বলেন, গ্রেফতারকৃত দুইজন কুষ্টিয়া থেকে এ পিস্তল দুটি ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park