1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে পুলিশ সদস্যের ৪টি গরু চুরি করে নিয়েছে চোরেরা

  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের পুলিশ সদস্য অনিক করের বাড়িতে ৪টি গরু চুরি হয়েছে। এরমধ্যে একটি গাভী গরু মৃত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় চুরচক্র।

বুধবার (১০ জুলাই ) রাতে পুলিশ সদস্যের বাবা মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ শ্যামেরকোনা গ্রামের বাসিন্দা অরুন কর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন গরুঘরের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন ৪টি গরু চুরি হয়ে গেছে। এরমধ্যে ৩টি মাকরা রংয়ের গাভী গরু এবং একটি সাদাকালো রংয়ের ডেকা গরু।

স্থানীয় একজন বাসিন্দা জানান, বেশিরভাগ সময়ই ঘরের তালা ভেঙ্গে গরু চুরি হয়ে থাকে। আমরা চুরির খবর শোনে সবাই খুজতে থাকলে একটি গাভী গরু মৃত অবস্থায় রাস্তার পাশে দেখতে পাই। বাকি ৩টি গরু চুরেরা নিয়ে যায়।

মৌলভীবাজার থানার তদন্ত অফিসার এস আই নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত চোরদের ধরার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park