1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর -তেলিকোনা সড়কের করুন দশা, ঝুকিপূর্ণ জগদীশপুর ব্রীজে দুর্ঘটনার আশংকা 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ প্রায় দুই বছরেও সংস্কার কাজ হয়নি জগন্নাথপুর টু তেলিকোনা সড়কে। ভাঙা -ছোঁড়া এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াতকারী জনসাধারণ সহ স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। এবং এই সড়কের সংযোগ স্থাপনকারী জগদীশপুর ব্রীজের মধ্যখান নীচের দিকে দেবে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজ দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।
১১ ই জুলাই রোজ বৃহস্পতিবার  সরেজমিনে ঘুরে দেখাযায় ও জানাযায়, ২০২২ সালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অন্যান্য সড়কের ন্যায় জেলার জগন্নাথপুর টু তেলিকোনা( চন্ডিঢহর) সড়কের প্রায় কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশা-পাশি ঢেউয়ের আঘাতে ভেঙে যানবাহনে চলাচল সহ পায়ে হেঁটে চলাচলের ক্ষেত্রে অনুপযোগী হয়ে পড়ে। হেমন্তে যেমন-তেমন বৃষ্টি-বাদল অর্থাৎ বর্ষা মৌসুমে কাঁদাপানি মাড়িয়ে দীর্ঘ প্রায় দুই বছর ধরে এই সড়ক দিয়ে প্রতিনিয়ত জীবন জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী জনসাধারণ সহ স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ অফিসগামী জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সাম্প্রতিক বন্যায় এই সড়কের শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে তেলিকোনা (চন্ডিঢহর) পর্যন্ত আবারও ভাঙ্গনে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও ২০২২ সালে এই  সড়কের সংযোগ স্থাপনকারী জগদীশপুর বড়খাল নামক এলাকায় অবস্থিত জগদীশপুর ব্রীজের মধ্যখানের পিলার নীচের দিকে ধাবিত হয়ে ব্রীজটির একাংশ দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে সড়ক এর সংস্কারকাজ ও নতুন ব্রীজ নির্মাণ হবে এমন আশার বানী শোনা গেলেও দীর্ঘ প্রায় দুই বছরেও কাজের কাজ কিছুই হয়নি। এমতাবস্থায় সাম্প্রতিক অর্থাৎ চলমান ২০২৪ সালের চলমান বন্যায় এই ব্রীজটির মধ্যখানের পিলার নীচ দিকে ধাবিত হয়ে আরও ভয়াবহ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ছোট ছোট যানবাহন চলাচল করছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত দৈনন্দিন কাজে জীবন -জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জগন্নাথপুর উপজেলার বিপুল জনগোষ্ঠী ও দিরাই উপজেলার পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ও যানবাহনে রাজধানী শহর ঢাকা, বিভাগীয় শহর সিলেট, জেলা শহর সুনামগঞ্জ ও উপজেলা সদরে যাতায়াত করছেন। এমনকি স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষক -শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। বিধায়  জনস্বার্থে এই সড়কটির সংস্কার কাজ সহ ব্রীজটি পুনঃনির্মাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সংসদ সদস্য  আলহাজ্ব এম এ মান্নান এর সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।
এব্যাপারে এই সড়ক দিয়ে যানবাহনে চলাচলকারী সাজাদ, সানোয়ার,  আফজাল ও সুহেল সহ একাধিক যাত্রী সাধারণ তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, বিগত প্রায় দুই বছর ধরে এই সড়কটি চলাচলের ক্ষেত্রে অনুপযোগী হয়ে পড়ার পাশা-পাশি  এই ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে। সংস্কার কাজ করা হবে এমন আশারবানী শুনে আসছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ২০২২ সালের বন্যায় ঝুকিপূর্ণ এই ব্রীজের  এপ্রোচ এর মাটি সরে গেলে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে  দায়সারা ভাবে মাটি ভরাট করা হয়েছিল বেশ কয়েক বার। কিন্তু ব্রীজটি পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার নিয়ে তৃতীয় বারের মতো এই ব্রীজের মধ্যখানের পিলার নীচের দিকে ধাবিত হয়ে ব্রীজটি মারাত্মক  ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। পায়ে হেটে মালামাল বহন করে পারাপার করতে হচ্ছে। এক কথায়  দৈনন্দিন কাজে যেতে সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছি। জনগণের ভোগান্তি লাগবে সড়কের সংস্কারকাজ সহ ব্রীজটি পুনঃনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানাচ্ছি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park